রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

DSF Do Something Foundation-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২২ pm
DSF Do Something Foundation-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রুপম চাকমা দীঘিনালা

মানবসেবার অঙ্গীকার নিয়ে DSF (Do Something Foundation)-এর উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদ কার্যলয়ে   পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শও প্রদান করা হয়।

এসময় DSF (Do Something Foundation) ডা: মো : মিজানুর রহমান জানান, সমাজের অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ৩নং কবাখালি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা বলেন  এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে DSF (Do Something Foundation)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অনেক অসহায় মানুষ উপকৃত হয়েছেন।

এসময় উপস্তিত ছিলেন সংগঠনের মো: শাহিল আলম, মো: রাসেল আহমদ  এবং দীঘিনালা যুব ইউনিয়ন রেড ত্রুিসেন্ট সোসাইটির  সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!