শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

লালন শাহের আখড়াবাড়িতে রাতে বোমাসদৃশ বস্তু উদ্ধার, সকালে নিষ্ক্রিয়

লালন শাহের আখড়াবাড়িতে রাতে বোমাসদৃশ বস্তু উদ্ধার, সকালে নিষ্ক্রিয়
ছবি: লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ উদ্ধার
Google পছন্দে যোগ করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের ২য় দিন রাতে আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) মধ্যে রাতে আখড়াবাড়ির মূল ফটকের পাশের পানির ট্যাংক সংলগ্ন একটি নারিকেল গাছের গোড়া থেকে বোমাসদৃশ বস্তু, সংযোগ ইলেকট্রিক সার্কিট ও দুই বোতল পেট্রোল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে এটিকে নিস্ক্রিয় করে।

জানা যায়, লালন শাহের মাজারে প্রবেশের মূল ফটকের পাশে পানির ট্যাংকসংলগ্ন একটি নারিকেল গাছের গোড়ায় রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি একটি সাদা রঙের ব্যাগ রেখে যায়। পরে সেখানে থাকা অস্থায়ী চায়ের দোকানী সন্দেহবশত ব্যাগটি খুলে বোমাসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ কন্ট্রোল রুমে জানান।

পুলিশ কন্ট্রোল রুম থেকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে বিষয়টি জানান। পরে সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫মিনিটে মাজারের প্রধান ফটক সংলগ্ন পানির ট্যাংকের পাশে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পরে কুষ্টিয়ার পুলিশ সুপার খবর দেওয়া হয় এবং পরে পুলিমের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। পরবর্তীতে নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুটি নিষ্ক্রিয় করে।

Link Copied