রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সংবিধান নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াস মোল্লার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২১ pm
সংবিধান নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াস মোল্লার

এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছেন, ১৯৭২ সালের সংবিধান আওয়ামী লীগই বিভিন্ন সময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাটাছেঁড়া করেছে। তাই সংবিধান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সাভারের থানারোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোট, ঢাকা জেলা আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘জুলাই সনদ’। জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি করেছে, তা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, সরকার যদি অযথা বিলম্ব করে এবং জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে, তাহলে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে।

অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আরও বলেন, দেশে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের আহ্বান জানান।

সেমিনারে বক্তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, এর অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক অঙ্গীকারের বাস্তব প্রতিফলন জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মহসিন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলাওয়ার হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!