শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার কুড়ালতলী মোড়ের আগে একটি মার্কেটের দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোঃ আবু তালেব বেপারীর দোকান ও গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান ও গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ভেদেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেদেরগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা জে এম আমির হোসেন বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অগ্নিকাণ্ডের পাশের একটি দোকানে মেরামতের কাজ চলছিল। তবে ওই কাজের সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা দাবি করেন মোঃ আবু তালেব বেপারী প্রকৃত আগুনের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।