শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন

মোঃ লিটন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ pm
৮২
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন
ছবি: লালন শাহের মাজার

মরমি সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্মরণোৎসব।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ৩ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মরণোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই স্মরণোৎসব চলবে সোমবার (১৯ অক্টোবর) মধ্যেরাত পর্যন্ত।

তিন দিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রবন্ধিক- প্রফেসর ড. রশিদুন নবী।

অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সংরক্ষিত মহিলা আসন-৩০৬ সংসদ সদস্য ফরিদা ইয়াসমীন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এবারে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করে সাধু, বাউল-সাধক, ও ভক্তরা। দেশ-বিদেশ থেকে আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারে কাজ করছে প্রশাসন। বিশেষ করে এবার লালন স্মরণোৎসবে মাদকের ওপর সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে গাঁজা, মাদকদ্রব্যসহ নিষিদ্ধ সকল বস্তু বহন ও সেবন বন্ধে এক সপ্তাহ আগে থেকেই নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

স্মরণোৎসব শুরুর বিকেল থেকেই লালন আখড়াবাড়িতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। আখড়াবাড়ি ঘুরে দেখা যায় সাধুগুরু-শিষ্যদের ভাববিনিময়। কোথাও কোথাও ছোট ছোট দলে একতারা ও ঢোল বাজিয়ে লালন সাঁইয়ের মরমি গান পরিবেশন করছেন তার অনুসারীরা। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে মাজার এবং কালীগঙ্গা নদীর পাড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। যেখানে আলোচনা সভা ও শিল্পীরা লালন সংগীত পরিবেশন করবেন। অন্যদিকে কালী নদী সংলগ্ন মাঠে বসেছে গ্রামীণ মেলা।

সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন একাডেমি লালনের এই তিরোধান দিবস অনুষ্ঠানের আয়োজন করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!