শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের শারদীয় শুভেচ্ছা ও জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

নিতিশ চন্দ্র বর্মন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ pm
৩
আটোয়ারীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের শারদীয় শুভেচ্ছা ও জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

আটোয়ারীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের শারদীয় শুভেচ্ছা ও জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটোয়ারী উপজেলার সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে আটোয়ারী উপজেলা প্রশাসন, পঞ্চগড়। পূজা উদযাপনকালে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে জরুরি যোগাযোগ নম্বরের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

​পূজাকালীন যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে বা তাৎক্ষণিক সেবার জন্য স্থানীয় জনসাধারণকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে:

​উপজেলা নির্বাহী অফিসার, আটোয়ারী: ০১৭০৮৩৯৭৭০৭

​সহকারী কমিশনার (ভূমি), আটোয়ারী: ০১৩৫৬০৮২২৫৪

​অফিসার ইনচার্জ, আটোয়ারী থানা: ০১৩২০১৩৮৪২৩

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ০১৭৩৭৮৮৮৩১১

​এজিএম, পল্লী বিদ্যুৎ, আটোয়ারী: ০১৭৬৯৪০৭৫৬৮

​উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, আটোয়ারী: ০১৩৭৫৭০৮৩৪৮

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আটোয়ারী: ০১৯১০১০২৭৩০৫

​কন্ট্রোল রুম / নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৯৭২৭২৭৯২

​জরুরি সেবা (জাতীয় হেল্পলাইন): ৯৯৯

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে উল্লেখিত নম্বরগুলোতে অবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!