শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা আব্দুল জলিল চকলেট, রাজশাহীতে চিকিৎসাধীন

মোঃ কমল হোসেন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ pm
২২
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা আব্দুল জলিল চকলেট, রাজশাহীতে চিকিৎসাধীন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল চকলেট মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, দুর্ঘটনার পর তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুল জলিল চকলেটের আহত হওয়ার খবরে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, আত্রাই উপজেলা ও ভোঁপাড়া ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!