রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৫ pm
বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মো:মুন্না শেখ বাগেরহাট  কচুয়া প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে।
নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তের পিতা তোরাব আলী। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বর্তমানে নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনজীবী মহলসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!