শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফেসবুকে ৫ হাজার বন্ধুর সীমা কি বদলাচ্ছে? নতুন আলোচনা ঘিরে কৌতূহল

আব্দুল্লাহ আল মাহীদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ am
১৬
ফেসবুকে ৫ হাজার বন্ধুর সীমা কি বদলাচ্ছে? নতুন আলোচনা ঘিরে কৌতূহল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে বন্ধু যুক্ত করার সর্বোচ্চ সীমা ৫ হাজার থেকে বাড়িয়ে বৃদ্ধি করা হয়েছে- এমন একটি দাবি সম্প্রতি অনলাইনে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে মেটা (Meta) বা ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে সর্বোচ্চ ৫ হাজার বন্ধুর সীমা প্রচলিত রয়েছে। সম্প্রতি কিছু অ্যাকাউন্টে এই সীমার বেশি বন্ধু যুক্ত করা যাচ্ছে বলে ব্যবহারকারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টও দেখা যাচ্ছে।

তবে কয়েকটি অ্যাকাউন্টে ব্যতিক্রমী অভিজ্ঞতা দেখা গেলেই ফেসবুক সবার জন্য বন্ধু সংখ্যার সীমা পরিবর্তন করেছে- এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

ফেসবুকের বন্ধু সংখ্যার সীমা ৫ হাজার থেকে বৃদ্ধি করা হয়েছে- এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নিশ্চিত করা যায়নি। ফলে বিষয়টিকে নিশ্চিত তথ্য হিসেবে প্রচার করার সুযোগ নেই। নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে এমন সুবিধা দেখা গেলে তার কারণও আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

এটি কোনো পরীক্ষামূলক সুবিধা, অ্যাকাউন্টভিত্তিক পার্থক্য, নাকি বন্ধু ও ফলোয়ারের সংখ্যা নিয়ে বিভ্রান্তি- তা নির্ভরযোগ্য তথ্য ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বন্ধু সংখ্যার সীমা ৫ হাজার থেকে বৃদ্ধি করার বিষয়ে মেটা বা ফেসবুকের আনুষ্ঠানিক বক্তব্য নিশ্চিত করা যায়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া মানেই এমন কোনো পরিবর্তন ঘটেনি- এ কথাও নিশ্চিতভাবে বলা যায় না।

এ বিষয়ে বাংলাদেশি তরুণ ওয়েব ডেভেলপার ও মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুল্লাহ আল মাহীদ বলেন, “মেটা বর্তমানে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন ফিচার ও আপডেট নিয়ে কাজ করছে। ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে নতুন নতুন সুবিধা যুক্ত হওয়া কিংবা বিদ্যমান ফিচারে পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। সে ক্ষেত্রে ব্যক্তিগত প্রোফাইলে বন্ধু যুক্ত করার সীমা ৫ হাজার থেকে উন্নীত বৃদ্ধি করাও সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করাই যুক্তিযুক্ত।”

সব মিলিয়ে, ফেসবুকে ৫ হাজার ফ্রেন্ড থেকে- বৃদ্ধির খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এ বিষয়ে মেটার কোনো ঘোষণা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!