সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বছরের পর বছর ধরে বাগেরহাট–মোংলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৫ pm
বছরের পর বছর ধরে বাগেরহাট–মোংলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

রাসেল শেখ:
বাগেরহাট:

বাগেরহাট–মোংলা মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও ধুলাবালির কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন যাত্রী, স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যানবাহনের গতি কমে যাওয়ায় সময় ও পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। প্রতিদিনই এই সড়কে  দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ও কম নয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার ও চলমান উন্নয়নকাজ শেষ করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মোংলার সঙ্গে যোগাযোগের এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়ক উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!