রবিবার, ২৬ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিরাপদ খাদ্য ও শব্দদূষণ নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট: বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৩ pm
নিরাপদ খাদ্য ও শব্দদূষণ নিয়ন্ত্রণে শরীয়তপুরে মোবাইল কোর্ট: বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা

আল আমীন সরদার
ভেদরগঞ্জ ( শরীয়তপুর) প্রতিনিধি 

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর ও ভেদরগঞ্জ উপজেলায় ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন হোটেলে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন এবং আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা হচ্ছে কিনা তা যাচাই করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি হোটেলকে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া সদর উপজেলার মনোহর মোড়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
একই দিনে ভেদরগঞ্জ উপজেলার গৈড্ডা বাজারের বিভিন্ন হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি হোটেলকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব জনজীবন গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!