জনিরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বৃদ্ধকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার ধর্মদহ পূর্বপাড়া ব্যাঙ্গাড়ী মাঠ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার তেকালা গ্রামের সামিরুল (বৃদ্ধ) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ধর্মদহ পূর্বপাড়া ব্যাঙ্গাড়ী মাঠ সংলগ্ন এলাকায় সামিরুলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ শুরু করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ।ওসি), মোহাম্মদ খালেদুর রহমান, বলেন
তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
উপজেলা প্রতিনিধি