শনিবার, ২৫ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৪ am
বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল

মো. জিহাদ সরকার |  সিটি রিপোর্টার

বৃহত্তর কুমিল্লা জেলার নবগঠিত বাঙ্গরা উপজেলার সাংবাদিকদের সংগঠন বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘বাঙ্গরা বাজার প্রেস ক্লাব’-এর নাম পরিবর্তন করে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’ রাখা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ইমরুল। সভা পরিচালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বাঙ্গরা উপজেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে সংগঠনের মূল অঙ্গীকার।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল (এশিয়ান টিভি)।

এছাড়া সহ-সভাপতি হিসেবে হাফেজ মো. নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক আবুল বাশার (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (গণজাগরণ), ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী) এবং ক্রীড়া সম্পাদক আশিক মিয়া (খবরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন (একুশে বাণী), মো. সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)।

এছাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগী সদস্য হিসেবে আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!