বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিশেষ আইনশৃংখলা সভা

নিতিশ চন্দ্র বর্মন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ pm
৪
আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিশেষ আইনশৃংখলা সভা

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিশেষ আইনশংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় এই উৎসবে উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইাসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বিজিবি প্রতিনিধি সুবেদার মো: রফিকুল ইসলাম ও সুবেদার মো: আখতারুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহ ও মোজাক্কারুল আলম চৌধুরী কচি, পল্লী বিদ্যুতের এজিএম মো: তারিকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ত্রিশুলিয়া চামেশ^রী পূজা মন্ডপের সভাপতি বিলাশ চন্দ্র বর্মন, পাল্টাপাড়া মন্ডপের সভাপতি প্রদীপ কুমার বর্মন, রঘুনাথ মন্ডপের সভাপতি উত্তম কুমার সেন প্রমূখ।

উল্লেখ্য, অত্র উপজেলায় ৩০টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে ইতিমধ্যে মন্ডপ গুলোতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি পূজা চলাকালীন সময় দর্শনার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে সর্বক্ষেত্রে নিরাপত্ত্বার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। একইসাথে জেলা প্রশাসন কর্তৃক গৃহিত সিদ্ধান্তবলী প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।#

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!