মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনা সুজানগর র‍্যাব ১২ এর অভিযানে ২৯৫ (দুইশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার পালাতক ০১।

উপজেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪০ am
২৫
পাবনা সুজানগর  র‍্যাব ১২ এর অভিযানে ২৯৫ (দুইশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার পালাতক ০১।

তারিখঃ ২৪ জুলাই ২০২৬ খ্রিঃ
বিস্তারিতঃ সুজানগর উপজেলা প্রতিনিধি খন্দকার মো মনিরুজ্জামান এর তথ্য ও চিত্রে
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)  প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৪ জুলাই ২০২৬ তারিখ বিকাল ১৭.৪০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন তালিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ আরিফ খন্দকার (২৮), পিতা-মোঃ আলী খন্দকার, সাং- তালিমনগর, থানা-আমিনপুর, জেলা-পাবনা'কে গ্রেফতার এবং পলাতক আসামী ০২। মোঃ সজীব খন্দকার (২৪), পিতা-মোঃ আলী খন্দকার, সাং- তালিমনগর, থানা-আমিনপুর, জেলা-পাবনার নামে নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরও জানায় তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের ব্যবসা করে এবং পলাতক আসামী মোঃ সজীব খন্দকার (২৪) এর হাত থেকে ফেলে দেওয়া টি নীল জিপার ব্যাগ হইতে ২৯৫ (দুইশত পঁচানব্বই) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলায় আমিনপুর থানায় হস্তান্তর করা হয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!