মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জেএটিভিতে সংবাদ প্রকাশের পর মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ২২ জন আটক ১৮ জনের কারাদণ্ড

মোঃ সৌরভ হোসেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ pm
৪
জেএটিভিতে সংবাদ প্রকাশের পর মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ২২ জন আটক ১৮ জনের কারাদণ্ড

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ জনকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরবগী গ্রামের জাহাঙ্গীর (৩৩) ও রাসেল সরদার (২০); দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ এলাকার মামুন (২২) ও বাবুল হোসেন (২০); জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার সিরাজ খান (৬৫) এবং চর শেফালী এলাকার খলিল বেপারী (৪০); পটুয়াখালীর কলাপাড়া এলাকার মিলন হাওলাদার (৩০); আলীমাবাদ ইউনিয়নের মাছকাজি এলাকার মোহাম্মদ হোসেন (৩৫), হোসেন মোল্লা (২৫), মোহাম্মদ কবির (৩০), বেলাল হোসেন (২০) ও চরমহিষা গ্রামের জোবান (২০) এবং সোহাগ (১৯); চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের সাগর শিকদার (২৩) ও আবুল কালাম (৩২); জালিরচর গ্রামের শাহীন (২০) এবং দড়িচর খাজুরিয়ার চর বউডুবা গ্রামের মনির হাওলাদার (২৫) ও জাকির তালুকদার (৩০)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতভর মেঘনা, গজারিয়া, তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। এ সময় প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নদ-নদীতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ শিকার বন্ধ রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!