মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হেলাল উদ্দিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ pm
৩
পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হেলাল উদ্দিন,

পানছড়ি,প্রতিনিধি:

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ অডিটোরিয়াম,পানছড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পানছড়ি,খাগড়াছড়ি পার্বত্য জেলার বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসন পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন এর সঞ্চয়লনায় আরো বক্তব্য রাখেন,কৃষি অফিসার মোঃ রাসেদুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ফায়ার ব্রিগেড স্টেশন কর্মকর্তা লিটোন ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে।ঘরকে নিরাপদ রাখতে পারলেই একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়া সম্ভব।দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভার আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!