বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কলাপাড়ায় জাল-ট্রলারসহ দুই জেলে আটক, একজনকে জরিমানা

পলাশ হাওলাদার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০২ pm
১৩
কলাপাড়ায় জাল-ট্রলারসহ দুই জেলে আটক, একজনকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত মো. রিফাত নামের এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় নিষেধাজ্ঞার মধ্যে আর মাছ শিকার করবেন না বলে মুচলেকা দেওয়ায় অপর অপ্রাপ্তবয়স্ক জেলেকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ট্রলারটিও ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!