বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে দুর্গাপূজা মন্দির ও এলাকাবাসীর নিরাপত্তায় সিসিটিভি স্থাপন করলেন শুভ আহমেদ জনি

মোঃ আরিফুল ইসলাম
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ am
৩০
কালীগঞ্জে দুর্গাপূজা মন্দির ও এলাকাবাসীর নিরাপত্তায় সিসিটিভি স্থাপন করলেন শুভ আহমেদ জনি

মো আরিফুল ইসলাম, কালীগঞ্জ,ঝিনাইদহ।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ আহমেদ জনি। তিনি কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে দিয়েছেন।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কলেজপাড়া এলাকার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় মন্দির এলাকা থাকায় পূজার সময় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের হাতে সিসিটিভি ক্যামেরা সেটআপ তুলে দেন কাউন্সিলর পদপ্রার্থী শুভ আহমেদ জনি।

আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজারী ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন এবং কলেজপাড়ার বাসিন্দারা যেন নিরাপদ পরিবেশে থাকতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!