বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ am
৭
​আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

​মোঃজাহেরুল ইসলাম।আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান।

​এছাড়াও রাজনীতি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম, বিএনপি নেতা শাহাজান আলী,

উপজেলা অটো বাইক মালিক সমবায় সমিতি সমিতির সভাপতি

মো: শাহাদাত হোসেন সাজ্জাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ ও আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম এবং আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ন সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

​সভায় ফকিরগঞ্জ বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত সুগম করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!