নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় থেকে প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নাগরিক সেবার মান বৃদ্ধি, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, সমাজসেবা অফিসার মোঃ তৌকির আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সাধারণ মানুষের দাপ্তরিক সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও সুনির্দিষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সর্বোচ্চ সেবাদানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।