মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যা করলেন নিজ সন্তান।
নিহত ব্যাক্তির নাম হাবেল শেখ। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে তাকে দেশীয় অস্ত্র ডাসা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর ঘাতক সন্তান সাাহাবুল ইসলাম পুলিশের কাছে নিজে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করে।
স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার নওদাপাড়া গ্রামে নিজ বাড়িতে সন্তানের হাতে হত্যাকান্ডের শিকার হন হাবিল উদ্দিন নামের এক কৃষক। তার সন্তান সাহাবুল ইসলাম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘুমন্ত পিতা হাবেল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। হত্যা শেষে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক সন্তান সাহাবুল ইসলাম।
সন্তান কে গালাগালি করার অপরাধে এই হত্যাকান্ড বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় ঘাতক সন্তান।
হত্যার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর বলেন, দুপুরে ঘুমন্ত অবস্থায় পিতা কে হত্যা করে এক সন্তান। ঘাতক সন্তান সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরিবর্তি আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। পিতার সাথে পারিবারিক দন্দে এই হত্যাকান্ড বলে প্রার্থমিক ভাবে ধারনা করা হচ্ছে।