নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খ. ম. কামরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহীনুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহামুদুর রহমান তপন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সামসুল ইসলাম নাজিমসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।