ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, তথ্যসেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন উপস্থিত ছিলেন।