শনিবার, ২৫ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৮ pm
স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

"স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন," বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে এ কথা বলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সংবাদ সম্মেলন আজ সন্ধ্যার দিকে তিনি এসব বলেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, "গণহত্যার বিরুদ্ধে তিনি একটা কথাও উচ্চারণ করেননি।"

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় মি. রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন।

সেইসাথে, তিনি আরও বলেছেন, "আমরা তাকে আশ্বস্ত করছি যে তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আমরা আশা করবো যে তিনি ন্যায়নিষ্ঠভাবে, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করবেন না। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন, আমরা তাকে সর্বাত্মক সহায়তা করবো।"

সংবিধান অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সেই প্রক্রিয়ার বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য, "৯০ দিনের মাঝে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। যেহেতু এর মাঝেই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়ায়ই সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ভূমিকা কী হবে, সময় এলেই দেখতে পাবেন।"

"একাধিক প্রার্থী হলে সংসদে ভোটাভুটির মাধ্যমে যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট হবেন।"

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক একটি বিবৃতিতে বলেছেন, "সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।"

অবিলম্বে "ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিও। আজ দলটি তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় এ কথা জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!