বিগত সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল এজন্য আমাদেরকে গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করে বিতর্কের অবসান করে প্রমাণ করবে তারা আসলেই আমাদের বন্ধু-পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল এজন্য আমাদেরকে গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করে বিতর্কের অবসান করে প্রমাণ করবে তারা আসলেই আমাদের বন্ধু।
রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর উপর ২য় করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগামি ১২ ডিসেম্বর ফারক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আমি মনে করি ভারত ফারক্কা চুক্তি গ্যারান্টি ক্লোজ দিয়ে নবায়ন করে এবং ভারতের সাথে সংযুক্ত ৫৪ টি নদীর পানি হিস্যা অনুযায়ী বন্টন করে প্রমান করবে তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র্র।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মানের জন্য পাস হওয়ায় প্রতিমন্ত্রীকে মিস্টি মুখ করান স্থানীয় এলাকাবাসীরা। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম দূর্নীতি সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।