রাসেল শেখ:
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাগেরহাটের কচুয়া উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) আগামী দুই বছরের জন্য এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অনুমোদিত কমিটিতে দৈনিক স্পন্দন-এর কচুয়া প্রতিনিধি মো. তুহিন খান-কে সভাপতি এবং চ্যানেল এস-এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মো. সাইদুল শিকদার (দৈনিক প্রতিদিনের কথা), সহসভাপতি মো. সাইফুল ইসলাম ও শরিফ তুহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ুন (প্রাইম টেলিভিশন) ও মো. তারিকুল ইসলাম (গ্রামের কাগজ)।
এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে— দপ্তর সম্পাদক নাজমুস সালেহিন সুজন, কোষাধ্যক্ষ খান সুমন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাসেল শেখ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— উজ্জ্বল কুমার দাস ও আওসাফুর রহমান। সাধারণ সদস্য পদে রয়েছেন— তারিকুজ্জামান মোল্লা, মুন্না শেখ, মল্লিক শাহিনুর রহমান, এমরান হোসেন, নাজমুস সাকিব ও নয়ন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
এদিকে, বিএমএসএফ কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।