রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ pm
৩৪
মনোহরদীতে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‘তারুণ্যের শক্তি, পরিবর্তনের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১১ সকালে পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় থেকে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পীরপুর নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পার্নেল আহমেদ পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মনিরুজ্জামান ছোটন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য পারভেজ আহমেদ পলক প্রমূখ।

কর্মসূচির শেষপর্যায়ে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!