আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক ও শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই রেলস্টেশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাকিদার। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সহসভাপতি শেখ মো. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক ও শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মো. রবিউল হোসেন (রবিন)।
এ সময় আত্রাই উপজেলা বিএনপি ও জাতীয় শ্রমিক ও শ্রমজীবী সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক ও শ্রমজীবী মানুষের ঐক্য, অধিকার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।