শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাকিমপুর হিলিতে শিয়ালের কামড়ে নারী ও শিশু আহত প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ।

হাকিমপুর হিলিতে শিয়ালের কামড়ে নারী ও শিশু আহত প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ।
হিলিতে শিয়ালের কামড়ে নারী ও শিশু আহত।
Google পছন্দে যোগ করুন

হাকিমপুর হিলি উপজেলা প্রতিনিধি।

দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাতে হঠাৎ করে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সকলেই সুস্থ আছেন বলেন জানান হাসপাতাল কতৃপক্ষ।

উপজেলার আলিহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সাদুরিয়া মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। একই ওয়ার্ডের কোকতাড়া গ্রামে একজন নারীকে শিয়ালে আচঁড়ে নিয়েছে।

আহতরা হলেন শেফালী (৩০),শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০),ইয়াসিন আরাফাত(১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯) আটজনের সবার বাড়ি সাদুড়িয়া গ্রাম এবং জহুরা বেওয়া (৬০) কোকতাড়া গ্রামের বাসিন্দা।

আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া- কোকতাড়া)গ্রামের ইউপি সদস্য দীপংকর শাহা রিপন বলেন,সোমবার রাতে সাদুড়িয়া গ্রামের মাঝখানে লিটনের দোকানের সামনে লোকজন গল্প আড্ডায় মেতে ছিলো। হঠাৎ করে হঠাৎ করে একটা শিয়াল এসে লোকজনের ওপর ঝাপিয়ে পড়ে। মানুষ শিয়ালকে ঠেকাতে গিয়ে অনেকে আহত হয়েছে। কোকতাড়া গ্রামের একজন মহিলাকে আচঁড়ে নিয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কয়েকজন গ্রামের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানক্ষেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে শিয়ালটি কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্যেও কয়েকজন আহত হয়।এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে এনিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার রাত ১০টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

Link Copied