শনিবার, ২৫ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৪ pm
কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিয়ের আয়োজন করা কনে চাঁদনী আক্তার, যিনি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪, ফলে তার আইনগত বিয়ের বয়স পূর্ণ হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় কনের বাবা রকিব-কে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে কোনো অর্থদণ্ড করা হয়নি।
অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ের আয়োজন, সহায়তা বা অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!