বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় অপহৃত শিশু অক্ষত উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মোঃ শিহাব উদ্দিন শেখ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ pm
৪
আশুলিয়ায় অপহৃত শিশু অক্ষত উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী হৃদয় ও তার দ্বিতীয় স্ত্রী নাসিমা এবং উদ্ধারকৃত শিশু সাইম নিচে (ইনসেটে)

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত প্লে শ্রেণীর শিক্ষার্থী সাইমকে (৮) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুক্তিপণ দাবি করা অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎

‎আজ বুধবার (০৭ অক্টোবর ২০২৬) ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বেলা আনুমানিক ১১:১৫ ঘটিকায় শিশু সাইম আলহাজ্ব আব্দুল রশিদ মডেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার রাস্তা থেকে অপহৃত হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা বিবাদীরা সাইমের পরিবারের কাছে ইমু (Imo) অ্যাকাউন্টের মাধ্যমে মেসেজ পাঠিয়ে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার অনবরত হুমকি দিতে থাকে তারা।

‎

‎এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ২৬, তারিখ- ০৪/১০/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০)।

‎

‎পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় আশুলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। ৬ অক্টোবর সকালে ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

‎

‎গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: নাদিম হাসান হৃদয় (৩৩) (মূলহোতা) পিতা: মৃত আঃ গফুর, স্থায়ী ঠিকানা: নেত্রকা, থানা: পাগলা, জেলা: ময়মনসিংহ; বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ। নাছিমা আক্তার (৩১) (নাদিম হাসান হৃদয়ের ২য় স্ত্রী) পিতা: মোবারক হোসেন খান, স্থায়ী ঠিকানা: কংশনগর (খান বাড়ী), থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা; বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ।

‎

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

‎

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!