বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফুলবাড়ীতে ওসি শহীদুল ইসলামের জিরো টলারেন্স: মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক

মোঃ রাব্বি হাসান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ pm
১১
ফুলবাড়ীতে ওসি শহীদুল ইসলামের জিরো টলারেন্স: মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শহীদুল ইসলাম যোগদানের পর থেকেই শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান। থানা পুলিশের ধারাবাহিক ও জোরালো অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় মাদক কারবারি ও সেবনকারীরা। একের পর এক অভিযানে গ্রেপ্তার ও মামলা হওয়ায় মাদক চক্রের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ওসি শহীদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরপরই মাদক দমনে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। তারই ধারাবাহিকতায়—

আগস্ট মাসের অভিযান: আগস্ট মাসে মাদক কারবারিদের বিরুদ্ধে ১০টি নিয়মিত মামলায় ১৬ জনকে আসামি করা হয়। পুলিশ সফল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়, বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। অভিযানে উদ্ধার করা হয় ১২৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন এবং ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জন মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

সেপ্টেম্বর মাসের অভিযান: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সেপ্টেম্বর মাসে ১২টি নিয়মিত মামলায় ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৩২৮ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল, ১১২ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল। পাশাপাশি পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে ২৭ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, “ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। অতীতে যারা ধরাছোঁয়ার বাইরে ছিল, আমাদের চৌকস টিম তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এমন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা ও সেবন দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!