মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

এমপি মিল্টনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শাজাহানপুরে যুবদলের সংবাদ সম্মেলন

মো. মহিউদ্দিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ pm
২৬
এমপি মিল্টনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শাজাহানপুরে যুবদলের সংবাদ সম্মেলন

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শাজাহানপুর উপজেলা যুবদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে নিয়ে বিভিন্ন চিহ্নিত ফেসবুক আইডি ও ফেক ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মোরশেদ মিল্টনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে। তারা এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন, গোহাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডল এবং মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!