মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মশারি বিতরণ ও সচেতনতায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধমূলক উদ্যোগ

মোঃগোলাম কিবরিয়া
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ pm
১৬
মশারি বিতরণ ও সচেতনতায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধমূলক উদ্যোগ

মো: গোলাম কিবরিয়া, খুলনা:

খুলনা নগরীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে সুবিধাবঞ্চিত ও সাধারণ পরিবারগুলোর সুরক্ষায় এগিয়ে এসেছে ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। সংক্রামক এ ব্যাধি প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে উন্নতমানের মশারি বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক শায়লা আজীমের সার্বিক অর্থায়নে ও ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়। তিনি নাহিয়ান ফাউন্ডেশন অব ইউএসএ এবং নাহিয়ান যুব ও মহিলা কল্যাণ ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন খালিশপুর থানা ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং কেসিসি’র সংরক্ষিত মহিলা আসন-৩ (৭, ৮ ও ১০ নং ওয়ার্ড)-এর কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।

মশারি বিতরণকালে আয়োজকরা জোর দিয়ে বলেন, শুধু মশারি ব্যবহারই যথেষ্ট নয়; এডিস মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। তাই নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ভবিষ্যতেও সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও সুরক্ষায় এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!