সরকার যা উন্নয়ন করছে তা আপনার টাকায় অতএব ঠিকাদারের কাছে কড়ায় গণ্ডায় কাজ আদায় করে নিবেন
-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সরকারি যেকোনো কাজ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়নের লক্ষ্যে করা হয়, সেক্ষেত্রে আপনাদের এলাকার উন্নয়ন কাজ ঠিকাদারের কাছে কড়ায় গণ্ডায় বুঝে নিবেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর বাস্তবায়নে গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের ২-ভেন্ট রেগুলেটর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় এই অঞ্চলের পানির সঠিক ব্যবহার ও কৃষকদের সুবিধার্থেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা হবে।
প্রতিমন্ত্রী এসময় সনাতন ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলেন, আগামী শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে নিরাপদে পালন করবেন, সকল প্রকার নিরাপত্তা দিয়ে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র বিএনপি সরকার রুখে দিতে বদ্ধ পরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং এলজিইডি (LGED) পঞ্চগড়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।