মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবা-সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ৩৪ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৬ am
৩১
কসবা-সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ৩৪ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মোঃ আশরাফ উজ্জ্বল কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা ও একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!