শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রংপুর আগুনের লেলিহান শিখায় ছাই দুই পরিবারের শেষ সম্বল

নিউজ ডেস্ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ pm
৩
রংপুর আগুনের লেলিহান শিখায় ছাই দুই পরিবারের শেষ সম্বল

 সদর উপজেলার  চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর মাল্লিরপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দুই পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ ৩রা অক্টোবর শনিবার সকাল ১১ টায় চন্দনপাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাবাজপুর মাল্লিরপাড়ার বাসিন্দা মো: মশিয়ার রহমান ও মমিনুল ইসলামের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে পাশাপাশি থাকা দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় সামগ্রীর অধিকাংশই রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চন্দনপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:তাজুল ইসলাম তাজু। তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

সর্বস্ব হারানো পরিবার দুটির দুর্দশা দেখে তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ আগুনে দুটি পরিবার শুধু বসতঘরই হারায়নি; তাদের দীর্ঘদিনের সঞ্চয়, প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যব্যবহারের সামগ্রীও পুড়ে গেছে। আগুনের ঘটনায় পরিবার দুটির স্বাভাবিক জীবনযাপন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!