শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সং*ঘর্ষ, গু*লিতে ১ যুবক নি"হত।

উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ pm
৬
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সং*ঘর্ষ, গু*লিতে ১ যুবক নি"হত।

নরসিংদী সদর মাধবদী প্রতিনিধি।।

২ অক্টোবর ২০২৬
নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে পরে তিনি মারা যান। তাঁর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। অপর আহত মিরাজ (২০)-কেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!