মোঃএমরুল ইসলাম
নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে মনোহরদী থানার এসআই আবেদ আলীর নেতৃত্বে এএসআই সোহানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চিকাদী গ্রামের মৃত আয়েব আলীর ছেলে মোঃ মনু মিয়া (৪০)-কে তার বসতবাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরদী থানায় মামলা নং-১৯, তারিখ ২৩ জুলাই ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রতিনিধি