শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ আরিফুল ইসলাম
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ pm
১১
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মো আরিফুল ইসলাম, ঝিনাইদহ, কালীগঞ্জ।।

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কালীগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১৭৯ মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তদন্তে প্রাপ্ত আসামিদের মধ্যে মোঃ জালাল উদ্দিন (৪৫) ও সিজান ইসলাম (২৬) রয়েছেন।

গ্রেপ্তার মোঃ জালাল উদ্দিন কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। তিনি খড়কিডাঙ্গা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে। অপর আসামি সিজান ইসলাম কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আড়পাড়া এলাকার মোঃ ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কালীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

মামলাটির অভিযোগ ও তদন্তের বিষয়ে পুলিশের বক্তব্যই এখানে তুলে ধরা হয়েছে; আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!