বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ বরিশাল নগরে উদ্ধার

মোঃ সৌরভ হোসেন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ pm
২
মেহেন্দিগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ বরিশাল নগরে উদ্ধার

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল নগরের ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান। প্রায় এক বছর ধরে ওই বাসায় একাই থাকতেন তিনি। তাঁর ছেলে মো. রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাশের ভাড়াটেরা আমেনা খানমের কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে বিষয়টি জানান। পরে তিনি আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা তালাবদ্ধ দেখতে পায়।

পরে তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ দেখতে পায় পুলিশ। এ সময় তাঁর হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানান, ছেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!