বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

নুরুল ইসলাম নাহিদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ pm
৩
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
ঔষধালয়।

প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সফিপুর বাজারের ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রেখে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফার্মেসিগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

এ সময় দুটি ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘রোজা মেডিসিন কর্নার’কে ২০ হাজার টাকা, ‘সাগরিকা ফার্মেসি’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

তিনি অভিযানের সময় ফার্মেসির ওষুধের মেয়াদ, সংরক্ষণব্যবস্থা বিক্রির বিষয়গুলো পরিদর্শন করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ওষুধের মান ও মেয়াদ নিশ্চিত না করে তা বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত, বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে ওষুধ কিনতে আসা সাধারণ মানুষ অনেক সময় ওষুধের মেয়াদ ও প্যাকেটের তথ্য ভালোভাবে যাচাই করেন না। ফলে কোনো কোনো অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের ওষুধ বিক্রির সুযোগ নিতে পারেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ফার্মেসি ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে সাধারণ ভোক্তারাও নিরাপদ ওষুধ কেনার বিষয়ে সচেতন হবেন বলে মনে করছেন তারা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

বাজার কর্তৃপক্ষ জানান, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের গুণগত মান মেয়াদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে অপসারণ, সঠিকভাবে সংরক্ষণ, বৈধ উৎস থেকে ওষুধ সংগ্রহের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!