শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদের

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৮ pm
পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদের

পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

এ সময় সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, ‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি পাঁচ মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে?’
রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘তাঁকে শুধু পদত্যাগ করালেই চলবে না, পদত্যাগের পরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিতে হবে।’

নাহিদ বলেন, ‘সংস্কার বাস্তবায়ন ও জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ায় বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে ঋণ বা কোনো ধরনের সাহায্য দিচ্ছে না। এমনকি তারেক রহমান চীন সফর শেষ করে খালি হাতে ফিরেছেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না।’

পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

এ সময় সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, ‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি পাঁচ মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে?’

রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘তাঁকে শুধু পদত্যাগ করালেই চলবে না, পদত্যাগের পরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিতে হবে।’

দেশে গুণগত পরিবর্তনের জন্য এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার পরিবর্তনের শক্তি নয়। জাতীয় সংসদে এনসিপির মাত্র ৮ জন সংসদ সদস্য থাকলেও তারা ১০০ জন সংসদ সদস্যের চেয়েও বেশি শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করছেন।’

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!