বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশ হাওলাদার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ pm
৪
গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!