প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতারহাট বন্দরের মধ্যবাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাইম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিয়াজুর রহমান বলেন,দেশের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পরই গণমাধ্যমের অবস্থান। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তবে ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে যেন কারও সুনাম বা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তৈরি করা সংবাদই বেশি গুরুত্বপূর্ণ। মেহেন্দিগঞ্জের গণমানুষের কথা সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই প্রত্যাশা।
প্রধান বক্তা গিয়াস উদ্দিন দীপেন বলেন, একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরলেই মানুষের আস্থার জায়গায় পরিণত হন। তাই সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী, জে.এ টিভির সাংবাদিক মো. সৌরভ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদারসহ সংগঠনের সদস্যরা।
এছাড়াও সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সহ-সভাপতি কবির হোসেন, সাদিকুর রহমান, বাকের উল ইসলাম ও নাসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রায়হান হাওলাদার ও রায়হান গাজী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য সিয়াম বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি এ আয়োজন করে।