শরীয়তপুরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ. সাঈদ আহমেদ আসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ. মাহবুব তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ. সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবর, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম আমান মাদবর, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল খান ও আজগর কাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া সাবেক জিএস, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ও সাবেক সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদল মোঃ. খলিলুর রহমান মোল্লাও মোঃ মনোয়ার হোসেন মাদবর সাবেক সাধারণ সম্পাদক আংগারিয়া ইউনিয়ন যুবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।