শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সরাইল রিজিওয়নের সীমান্তে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোঃ মোশফিকুর রহমান স্বপন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ pm
১৭
সরাইল রিজিওয়নের সীমান্তে   ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন সরাইল রিজিয়নের গসীমান্ত এলাকায় গত নয় মাসে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সময়ে বিভিন্ন অভিযানে ৩০৫ জন আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি দিয়ে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত জানুয়ারি ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, এ সময়ে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ।

এসব ঘটনায় সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৩০৫ জন আসামিকে আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।

এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট সেক্টরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের সহায়তায়ও বিজিবি কাজ করেছে। বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকার তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সীমান্তবাসীর সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে বিজিবি।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!