মোঃগোলাম কিবরিয়া তুহিন
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা ও সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২৮ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ২৮ নং ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ড্রেনে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, নগরীর ঝুঁকিপূর্ণ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।