গোলাম কিবরিয়া তুহিন
খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল গ্রামের ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার(২৩ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে তাঁকে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং ভালোবাসায় সিক্ত বিদায় আয়োজনে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষককে শেষবারের মতো সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মোঃ নুরুল ইসলাম বিদ্যালয়টিকে একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করায় জনগণের প্রশংসা অর্জন করেন।
গোলাম কিবরিয়া তুহিন
খুলনা
২৩ জুলাই ২০২৬
জেলা প্রতিনিধি